জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-গর্বের আবহ

বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গজারিয়ার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক জেসমিন সুলতানা

বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গজারিয়ার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক জেসমিন সুলতানা
বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গজারিয়ার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক জেসমিন সুলতানা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক জেসমিন সুলতানা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে তিনি এই রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।

শিক্ষকতা জীবনের এই অর্জনকে অনন্য গর্ব, পরম আনন্দ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন জেসমিন সুলতানা। রাষ্ট্রীয় এই সম্মানে ভূষিত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলনের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এছাড়া সম্মাননার জন্য মনোনয়ন ও সুপারিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন জেসমিন সুলতানা।

জেসমিন সুলতানার এই অর্জনে গর্বিত গজারিয়াবাসী, তাঁর সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই। তাঁদের মতে, একজন শিক্ষকের এমন রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়—এটি পুরো গজারিয়ার শিক্ষা অঙ্গনের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা আগামী দিনের শিক্ষক-শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গজারিয়ার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক জেসমিন সুলতানা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক জেসমিন সুলতানা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে তিনি এই রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।শিক্ষকতা জীবনের এই অর্জনকে অনন্য গর্ব, পরম আনন্দ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন জেসমিন সুলতানা। রাষ্ট্রীয় এই সম্মানে ভূষিত করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলনের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।এছাড়া সম্মাননার জন্য মনোনয়ন ও সুপারিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন জেসমিন সুলতানা।জেসমিন সুলতানার এই অর্জনে গর্বিত গজারিয়াবাসী, তাঁর সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই। তাঁদের মতে, একজন শিক্ষকের এমন রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়—এটি পুরো গজারিয়ার শিক্ষা অঙ্গনের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা আগামী দিনের শিক্ষক-শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিশ্ব শিক্ষক দিবসে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গজারিয়ার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক জেসমিন সুলতানা
0:00 0:00
1.0x