খুলনার রূপসায় হত্যা মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে রূপসা থানায় সাধারণ ডায়েরি করেছেন নিহতের বাবা।
নিহত জয় ঢালী (২৫) স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার পিতা মো. আক্তার ঢালী জিডিতে উল্লেখ করেন, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ সকালে রূপসার শহীদের মোড় এলাকায় দুর্বৃত্তরা তার ছেলেকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রূপসা থানায় ১ নম্বর হত্যা মামলা দায়ের করা হয়।
জিডিতে আক্তার ঢালী আরও বলেন, মামলার আসামিরা ঢাকা হাইকোর্ট থেকে জামিনে এসে এলাকায় ফিরেই তাকে ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সেনের বাজার এলাকায় তাকে একপাশে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
আসামিরা হলেন- মুনজিল শেখ (৪০), পিতা মৃত ফজর শেখ, মোরাদ শেখ, পিতা হাসমত শেখ, মাসুদ মোল্যা (৪০), পিতা শাহা মোল্যা ও রোপা মোল্যা (৪), পিতা মৃত রউফ মোল্যা। তাদের সবার বাড়ি রূপসার দুর্জনীমহল গ্রামে।
গত ২১ সেপ্টেম্বর মো. আক্তার ঢালী বাদী হয়ে রূপসা থানায় জিডি করেন। জিডি নং- ১৪১২, ট্র্যাকিং নং- SDWRM9...। জিডিতে তিনি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রূপসা থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি জিডি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত