জনতার অনলাইন প্রেস ক্লাব

রূপসায় বাবা-ছেলেকে হত্যা মামলা করতে গিয়ে প্রাণ গেল আক্তার ঢালীর

রূপসায় বাবা-ছেলেকে হত্যা মামলা করতে গিয়ে প্রাণ গেল আক্তার ঢালীর

খুলনার রূপসায় মাত্র ১ মাস ২০ দিনের ব্যবধানে একই পরিবারের বাবা ও ছেলেকে হত্যা করা হয়েছে। প্রথমে ছেলে জয় ঢালীকে কুপিয়ে হত্যার পর মামলা তুলতে বাবা আক্তার ঢালীকে হুমকি দেওয়া হয়। সেই হুমকির জেরেই এবার বাবাকেও গুলি করে হত্যা করা হলো।

নিহত জয় ঢালী (২৫) রূপসার দুর্জনীমহল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ সকালে রূপসার শহীদের মোড় এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় রূপসা থানায় ১ নম্বর হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা ঢাকা হাইকোর্ট থেকে জামিনে এসে এলাকায় ফেরার পর থেকে নিহতের পিতা মো. আক্তার ঢালীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা ৪৫ মিনিটে সেনের বাজার এলাকায় তাকে একা পেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

নিরাপত্তাহীনতায় ভুগে আক্তার ঢালী ২১ সেপ্টেম্বর রূপসা থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ১৪১২। জিডিতে তিনি মুনজিল শেখ, মোরাদ শেখ, মাসুদ মোল্যা ও রোপা মোল্যার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আসামিদের সবার বাড়ি রূপসার দুর্জনীমহল গ্রামে।

কিন্তু জিডি করার পরেও নিরাপত্তা মেলেনি। হত্যার একমাস ২০ দিন পর আজ রূপসার দুর্জনীমহল এলাকায় আক্তার ঢালীকে গুলি করে হত্যা করা হয়।

এ বিষয়ে রূপসা থানার ডিউটি অফিসার জানান, পূর্বের অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত ছিল। নতুন হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রূপসায় বাবা-ছেলেকে হত্যা মামলা করতে গিয়ে প্রাণ গেল আক্তার ঢালীর

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
খুলনার রূপসায় মাত্র ১ মাস ২০ দিনের ব্যবধানে একই পরিবারের বাবা ও ছেলেকে হত্যা করা হয়েছে। প্রথমে ছেলে জয় ঢালীকে কুপিয়ে হত্যার পর মামলা তুলতে বাবা আক্তার ঢালীকে হুমকি দেওয়া হয়। সেই হুমকির জেরেই এবার বাবাকেও গুলি করে হত্যা করা হলো।নিহত জয় ঢালী (২৫) রূপসার দুর্জনীমহল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ সকালে রূপসার শহীদের মোড় এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় রূপসা থানায় ১ নম্বর হত্যা মামলা দায়ের করা হয়।মামলার আসামিরা ঢাকা হাইকোর্ট থেকে জামিনে এসে এলাকায় ফেরার পর থেকে নিহতের পিতা মো. আক্তার ঢালীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা ৪৫ মিনিটে সেনের বাজার এলাকায় তাকে একা পেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।নিরাপত্তাহীনতায় ভুগে আক্তার ঢালী ২১ সেপ্টেম্বর রূপসা থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ১৪১২। জিডিতে তিনি মুনজিল শেখ, মোরাদ শেখ, মাসুদ মোল্যা ও রোপা মোল্যার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আসামিদের সবার বাড়ি রূপসার দুর্জনীমহল গ্রামে।কিন্তু জিডি করার পরেও নিরাপত্তা মেলেনি। হত্যার একমাস ২০ দিন পর আজ রূপসার দুর্জনীমহল এলাকায় আক্তার ঢালীকে গুলি করে হত্যা করা হয়।এ বিষয়ে রূপসা থানার ডিউটি অফিসার জানান, পূর্বের অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত ছিল। নতুন হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রূপসায় বাবা-ছেলেকে হত্যা মামলা করতে গিয়ে প্রাণ গেল আক্তার ঢালীর
0:00 0:00
1.0x