মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টায় হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীজ ফারজানা ববি মিতু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম।অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সোহানা ও আবিদা।এ সময় শিক্ষকদের পেশাগত মর্যাদা,দায়িত্ব ও সমাজ গঠনে তাদের অবদানের বিষয়টি তুলে ধরা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীজ ফারজানা ববি মিতু শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা,শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার পরামর্শ দেন।অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান ঝিলু।এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক আলম শহীদ।বক্তারা বলেন,একটি আদর্শ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।তাই শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব।বক্তারা শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বক্তব্য দেন এবং শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন।
পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা হয়।এ সময় অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে।শিক্ষক ও শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন উপভোগ করেন।এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হলে শিক্ষা ব্যবস্থাও আরও সমৃদ্ধ হবে।শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ সম্ভব বলে তারা উল্লেখ করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত