জনতার অনলাইন প্রেস ক্লাব

আমার অবস্থান স্পষ্ট ,আব্দুল জাব্বার খাঁন

আমার অবস্থান স্পষ্ট ,আব্দুল জাব্বার খাঁন
আব্দুল জাব্বার খান

আমার অবস্থান স্পষ্ট

আমি আব্দুল জাব্বার খান,আমি একজন ব্যবসায়ী। গত ৩৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমার সততা, নৈতিকতা ও ব্যবসাযিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো কারণ আমি কাউকে দিইনি। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে, কারও ক্ষতি না করতে এবং সমাজের পাশে দাঁড়াতে।

একজন ব্যবসায়ী ও সামাজিকভাবে সক্রিয় মানুষ হিসেবে আমাকে বিভিন্ন সময়ে শত শত মানুষের সঙ্গে কাজ করতে হয়েছে। তাদের মধ্যে কেউ বিএনপির সমর্থক, কেউ আওয়ামী লীগের সমর্থক, আবার কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। দেশের বাস্তবতায় মানুষের জন্য ভালো কিছু করতে গেলে নানা বাধা, চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের সঙ্গে যোগাযোগ বা সহযোগিতা করা মানেই আমি কোনো দলের সমর্থন করি- এটা মনে করার কোনো সুযোগ নেই।

সম্প্রতি, কিছু নির্দিষ্ট ব্যক্তি ও একটি মহল পরিকল্পিতভাবে আমার কিছু ছবি ও সামাজিক যোগাযোগকে বিকৃতভারে উপস্থাপন করে মিথ্যা প্রচার চালাচ্ছে। তারা আমার ব্যবসার সুনাম নষ্ট করতে, সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি নোংরা খেলা খেলছে। তারা জানে, আমার দীর্ঘদিনের সামাজিক  কাজ এবং মানুষের পাশে থাকার মানসিকতা আমার বড় শক্তি- তাই আমাকে পিছনে টেনে ধরাই তাদের লক্ষ্য।

আমি এসব অপপ্রচারে বিচলিত নই। কারণ, যে মানুষ সমাজের জন্য কাজ করে, তাকে নিয়ে কথা হবেই, সমালোচনা হবেই। কিন্তু মিথ্যা, অপপ্রচার বা ছবি বিকৃত করে আমার ৩৪ বছরের চরিত্র, সততা ও মানুষের জন্য করা কাজের ইতিহাস মুছে ফেলা যাবে না।

আমার উদ্দেশ্য খুব পরিস্কার- রাজনীতির সুবিধা নেওয়া নয়, মানুষের কল্যাণে কাজ করা। আমার সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য আমার নিজ এলাকার মানুষ, আমার প্রিয় হাসাড়া ইউনিয়নের জনগণ এবং আমাদের স্থানীয় সমাজের উন্নয়ন ও কল্যাণ।

আমি কাউকে দোষী করি না, কোনো দলের বিরুদ্ধে নই, কোনো বিভাজনের পক্ষেও নই। আমি আমার মানুষের পাশে আছি এবং থাকব।

ছবি দিয়ে গল্প তৈরি করা যায়, কিন্তু ৩৪ বছরের সততা, চরিত্র ও মানুষের জন্য করা কাজ মুছে ফেলা যায় না।

একজন সচেতন ব্যবসায়ী ও সামাজিক কর্মী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আমার অবস্থান স্পষ্ট ,আব্দুল জাব্বার খাঁন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
আমার অবস্থান স্পষ্টআমি আব্দুল জাব্বার খান,আমি একজন ব্যবসায়ী। গত ৩৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমার সততা, নৈতিকতা ও ব্যবসাযিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো কারণ আমি কাউকে দিইনি। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে, কারও ক্ষতি না করতে এবং সমাজের পাশে দাঁড়াতে।একজন ব্যবসায়ী ও সামাজিকভাবে সক্রিয় মানুষ হিসেবে আমাকে বিভিন্ন সময়ে শত শত মানুষের সঙ্গে কাজ করতে হয়েছে। তাদের মধ্যে কেউ বিএনপির সমর্থক, কেউ আওয়ামী লীগের সমর্থক, আবার কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। দেশের বাস্তবতায় মানুষের জন্য ভালো কিছু করতে গেলে নানা বাধা, চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের সঙ্গে যোগাযোগ বা সহযোগিতা করা মানেই আমি কোনো দলের সমর্থন করি- এটা মনে করার কোনো সুযোগ নেই।সম্প্রতি, কিছু নির্দিষ্ট ব্যক্তি ও একটি মহল পরিকল্পিতভাবে আমার কিছু ছবি ও সামাজিক যোগাযোগকে বিকৃতভারে উপস্থাপন করে মিথ্যা প্রচার চালাচ্ছে। তারা আমার ব্যবসার সুনাম নষ্ট করতে, সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি নোংরা খেলা খেলছে। তারা জানে, আমার দীর্ঘদিনের সামাজিক  কাজ এবং মানুষের পাশে থাকার মানসিকতা আমার বড় শক্তি- তাই আমাকে পিছনে টেনে ধরাই তাদের লক্ষ্য।আমি এসব অপপ্রচারে বিচলিত নই। কারণ, যে মানুষ সমাজের জন্য কাজ করে, তাকে নিয়ে কথা হবেই, সমালোচনা হবেই। কিন্তু মিথ্যা, অপপ্রচার বা ছবি বিকৃত করে আমার ৩৪ বছরের চরিত্র, সততা ও মানুষের জন্য করা কাজের ইতিহাস মুছে ফেলা যাবে না।আমার উদ্দেশ্য খুব পরিস্কার- রাজনীতির সুবিধা নেওয়া নয়, মানুষের কল্যাণে কাজ করা। আমার সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য আমার নিজ এলাকার মানুষ, আমার প্রিয় হাসাড়া ইউনিয়নের জনগণ এবং আমাদের স্থানীয় সমাজের উন্নয়ন ও কল্যাণ।আমি কাউকে দোষী করি না, কোনো দলের বিরুদ্ধে নই, কোনো বিভাজনের পক্ষেও নই। আমি আমার মানুষের পাশে আছি এবং থাকব।ছবি দিয়ে গল্প তৈরি করা যায়, কিন্তু ৩৪ বছরের সততা, চরিত্র ও মানুষের জন্য করা কাজ মুছে ফেলা যায় না।একজন সচেতন ব্যবসায়ী ও সামাজিক কর্মী

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আমার অবস্থান স্পষ্ট ,আব্দুল জাব্বার খাঁন
0:00 0:00
1.0x