ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।একই সঙ্গে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ইলিশা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আব্দুস সালাম আজাদ সংসদ সদস্য মুন্সিগঞ্জ ২। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা কবি মিতু। অনুষ্ঠানে বক্তারা বলেন,মা ইলিশ দেশের জাতীয় সম্পদ এবং এর প্রজনন রক্ষা করা সবার দায়িত্ব।প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ থাকলে ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে।
এতে দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি জেলেদের ভবিষ্যৎ জীবিকাও সুরক্ষিত হবে।
ইউএনও মো: ফয়সাল মাহমুদ বলেন,নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবন-জীবিকা সুরক্ষায় সরকারি সহায়তা অব্যাহত থাকবে।তিনি সরকারের নির্দেশনা মেনে এ সময় মা ইলিশ আহরণ না করতে জেলেদের প্রতি আহ্বান জানান।বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম ও সিরাজুল ইসলাম শিপন।আরও বক্তব্য দেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় নেত্রী তাছলিমা বেগম।অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো:রেজাউল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মনির হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,মা ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করছে।নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
পাশাপাশি জেলেদের সচেতন করতে সভা,প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আলোচনা সভা শেষে উপজেলার ১ হাজার ৫০ জন নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।আয়োজকদের পক্ষ থেকে জেলেদের সরকারি নির্দেশনা মেনে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।বক্তারা বলেন,আজকের মা ইলিশ রক্ষা করতে পারলে আগামী দিনে ইলিশের প্রাচুর্য নিশ্চিত করা সম্ভব।এ সময় উপস্থিত জেলেরা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।মা ইলিশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জেলে,ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত