জনতার অনলাইন প্রেস ক্লাব

আদালতের ডিক্রির পরও বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ, থানায় অভিযোগ

পাকুন্দিয়ায় জমি বিরোধে বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসে হামলা-ভাঙচুর, আহত ৪

পাকুন্দিয়ায় জমি বিরোধে বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসে হামলা-ভাঙচুর, আহত ৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর তেরঢেকিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের (৭৫) বীর নিবাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী জসিম উদ্দিনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে নুরুল ইসলাম আদালতে মামলা করেন এবং ওই মামলায় তিনি ডিক্রি পেয়েছেন বলে জানান।

অভিযোগ রয়েছে, আদালতের ডিক্রির পরও জসিম উদ্দিন বিরোধপূর্ণ জায়গায় নতুন করে ঘর নির্মাণ শুরু করেন। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জসিম উদ্দিন, তার ছেলে মুখছেদ, মানিক মিয়ার ছেলে শান্ত, ফেরদৌস, রাজন, মাহতাব ও ইউসুফ আলীসহ ১০-১২ জন বীর নিবাসে হামলা চালান।

এ সময় দরজা-জানালার কাচসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

হামলায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, তার স্ত্রী হাসিনা বেগম (৫০), মো. ইয়াসিন (২০) ও তৌসিন (১৮) আহত হন। স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয় বাসিন্দা জর্জ মিয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

ঘটনার পর থানায় অভিযোগ করা হলে পাকুন্দিয়া থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এসআই জাহাঙ্গীর বলেন, স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন ও অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পাকুন্দিয়ায় জমি বিরোধে বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসে হামলা-ভাঙচুর, আহত ৪

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর তেরঢেকিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের (৭৫) বীর নিবাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ চারজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী জসিম উদ্দিনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে নুরুল ইসলাম আদালতে মামলা করেন এবং ওই মামলায় তিনি ডিক্রি পেয়েছেন বলে জানান।অভিযোগ রয়েছে, আদালতের ডিক্রির পরও জসিম উদ্দিন বিরোধপূর্ণ জায়গায় নতুন করে ঘর নির্মাণ শুরু করেন। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জসিম উদ্দিন, তার ছেলে মুখছেদ, মানিক মিয়ার ছেলে শান্ত, ফেরদৌস, রাজন, মাহতাব ও ইউসুফ আলীসহ ১০-১২ জন বীর নিবাসে হামলা চালান।এ সময় দরজা-জানালার কাচসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।হামলায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, তার স্ত্রী হাসিনা বেগম (৫০), মো. ইয়াসিন (২০) ও তৌসিন (১৮) আহত হন। স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।স্থানীয় বাসিন্দা জর্জ মিয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।ঘটনার পর থানায় অভিযোগ করা হলে পাকুন্দিয়া থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।এসআই জাহাঙ্গীর বলেন, স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন ও অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পাকুন্দিয়ায় জমি বিরোধে বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসে হামলা-ভাঙচুর, আহত ৪
0:00 0:00
1.0x