ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক জনাব মাহবুবের রহমান শামীম মহোদয়।
জনগণের পাশে থেকে জনস্বাস্থ্য সুরক্ষা, মানবিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রমে চট্টগ্রাম জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের অঙ্গীকার।
জনগণের সেবায়, মানুষের পাশে—চট্টগ্রাম জেলা পরিষদ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত