জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই আসামি গ্রেফতার

শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই আসামি গ্রেফতার

শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই আসামি গ্রেফতার
শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই আসামি গ্রেফতার

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)

চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে সিআর (CR) মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মো. মনিরুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সিআর ৪৬১/২০২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুর জেলার কাহারুল থানার কুশোট্রি গ্রামের রনজিৎ কুমার রায়ের ছেলে ডালিম কুমার রায়। তিনি বর্তমানে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচির ওয়ারুক বাজার শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। অপরজন একই জেলার বীরগঞ্জ থানার চাকাই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. নুরুজ্জামান। তিনি বর্তমানে শাহরাস্তির ওয়ারুক শাখায় বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচির ক্রেডিট সুপারভাইজার হিসেবে কর্মরত।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের জারি করা সিআর মামলার পরোয়ানার ভিত্তিতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে সিআর (CR) মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মো. মনিরুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সিআর ৪৬১/২০২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুর জেলার কাহারুল থানার কুশোট্রি গ্রামের রনজিৎ কুমার রায়ের ছেলে ডালিম কুমার রায়। তিনি বর্তমানে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচির ওয়ারুক বাজার শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। অপরজন একই জেলার বীরগঞ্জ থানার চাকাই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. নুরুজ্জামান। তিনি বর্তমানে শাহরাস্তির ওয়ারুক শাখায় বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচির ক্রেডিট সুপারভাইজার হিসেবে কর্মরত।পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের জারি করা সিআর মামলার পরোয়ানার ভিত্তিতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে সিআর পরোয়ানায় দুই আসামি গ্রেফতার
0:00 0:00
1.0x