প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ও শাহরাস্তি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক তুষার চৌধূরী রাসেলকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার এসআই (নিঃ) মাহবুবুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬ এবং জিআর নং-২৫৯-এর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলাটির তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তুষার চৌধূরী রাসেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুষার চৌধূরী রাসেল শাহরাস্তি উপজেলার শেনগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ। তিনি শাহরাস্তি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশ জানিয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত