ফেনী সদর উপজেলার পৌর ভূমি অফিস নামজারি নামে ঘোষ বাণিজ্যের হিড়িক। দীর্ঘ তিন মাস যাবত পর্যবেক্ষণ কালে দেখা যায় ফেনী অফিসে নামজারি নামে যে ঘুষ বাণিজ্য চলছে তা ফেনী ডিস্ট্রিকের কোথাও আর নেই।
বক্তব ভোগিদের স্বীকারোক্তি অনুযায়ী ফেনী পৌর ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের কাছে কিছুক্ষণ বসলে বুঝা যায়। উনি প্রত্যেকটা ফাইল থেকে 2000 টাকা করে নিয়ে নামজারী ফাইল প্রথম পর্যায়ে জমা নেন।
এ ঘুষখোর ইয়াসিনের হাত থেকে ফেনী ভূমি অফিস কখন রক্ষা পাবে পাবে। কখন বা নিজের জমা খারিজ নিজে করা সম্ভব হবে। ভূমি কর্মকর্তা ইয়াসিন নামের প্রতারক চক্রের টেবিল বাণিজ্যের সঠিক তদন্তের মাধ্যমে তাহার প্রতারণার ভাব উন্মোচন করতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম বলেন , পৌর কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সম্বন্ধে আজ দীর্ঘ তিন মাস পর্যালোচনা করে দেখা যায় ।প্রত্যেক জমা খারিজ থেকে উনি দুই হাজার টাকা করে গ্রহণ করেন। কখনো কোথায় তদন্ত করতে গেলে ঘুষ ছাড়া উনি তদন্তের রিপোর্ট প্রদান করেন না। যদি সঠিকভাবে ঘোষ না দেওয়া হয় ,তাহলে উনি বাদীর বিপক্ষে গিয়ে প্রতিবেদন দাখিল করেন।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি বিনয় অনুরোধ ফেনী সদর উপজেলা ভুমি অফিসে যেভাবে ঘোষ বাণিজ্য চলছে প্রতিরোধ করতে হবে।
এই ঘোষ বাণিজ্যের হাত থেকে ফেনীর মানুষকে রক্ষা করা যাবে।
আর কত হয়রানি হলে ভূমি অফিস থেকে মানুষ রেয়াই পাবে ।
ঘোষ বাণিজ্য ও টেবিল বাণিজ্য কারী ইয়াসিন দের হাত থেকে ফেনী পৌর ভূমি অফিসকে উদ্ধার করার জোর দাবি জানাচ্ছেন মানবাধিকার সংস্থাটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌর ভূমি অফিসের মোহাম্মদ ইয়াসিনকে ফোন করলে মুটি ফোনে তাকে বন্ধ পাওয়া যায়।
বিস্তারিত আরও আসবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত