জনতার অনলাইন প্রেস ক্লাব

সাদ্দাম হোসেনের হত্যাকারী শান্ত মিয়া গ্রেফতার

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় গ্রেফতার ১
সাদ্দাম হোসেনের হত্যাকারী শান্ত মিয়া গ্রেফতার

ময়মনসিংহ সদরের আকুয়া ভাঙাপুল এলাকায় আসাদুজ্জামান নূর ওরফে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে হত্যা করেছে শান্ত মিয়া (২৫) নামের একজন দূর্বৃত্ত ও তার সহযোগীরা। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর ধারণা।

ঘটনার পরপরই হত্যাকারী অন্তর মিয়াকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কেউ সম্পৃক্ত রয়েছে কি না তা উদঘাটন করতে তদন্ত চলছে।

হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হওয়ার পরে স্থানীয় জনসাধারণের দাবি, বেশকিছু দিন আগে এলাকার স্থানীয় এক মহিলাকে শ্লীলতাহানীর চেষ্টা করেছিল অন্তর মিয়া। এই অভিযোগে সাদ্দাম হোসেন শান্ত মিয়াকে ধরে এলাকাবাসীর সম্মুখে শাস্তি দিয়েছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে জন্ম নেওয়া প্রতিশোধ পরায়নতা থেকে অন্তর মিয়া পরবর্তী সময়ে সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সকলের ধারণা।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী সাদ্দাম হোসেনকে হত্যার সময় হত্যাকারী শান্ত মিয়ার সাথে অজ্ঞাতনামা বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিল। যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্তরকে স্থানীয় জনতা আটক করতে সক্ষম হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত ও গ্রেফরের তদন্ত চলছে।

ময়মনসিংহ দক্ষিণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সদস্য জনাব তানভীরুল ইসলাম টুটুলের রাজনৈতিক সহকর্মী নিহত সাদ্দাম হোসেন তার কমিটিতে আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের নির্মম এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
ময়মনসিংহ সদরের আকুয়া ভাঙাপুল এলাকায় আসাদুজ্জামান নূর ওরফে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে হত্যা করেছে শান্ত মিয়া (২৫) নামের একজন দূর্বৃত্ত ও তার সহযোগীরা। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর ধারণা।ঘটনার পরপরই হত্যাকারী অন্তর মিয়াকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কেউ সম্পৃক্ত রয়েছে কি না তা উদঘাটন করতে তদন্ত চলছে।হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হওয়ার পরে স্থানীয় জনসাধারণের দাবি, বেশকিছু দিন আগে এলাকার স্থানীয় এক মহিলাকে শ্লীলতাহানীর চেষ্টা করেছিল অন্তর মিয়া। এই অভিযোগে সাদ্দাম হোসেন শান্ত মিয়াকে ধরে এলাকাবাসীর সম্মুখে শাস্তি দিয়েছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে জন্ম নেওয়া প্রতিশোধ পরায়নতা থেকে অন্তর মিয়া পরবর্তী সময়ে সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সকলের ধারণা।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী সাদ্দাম হোসেনকে হত্যার সময় হত্যাকারী শান্ত মিয়ার সাথে অজ্ঞাতনামা বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিল। যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্তরকে স্থানীয় জনতা আটক করতে সক্ষম হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত ও গ্রেফরের তদন্ত চলছে।ময়মনসিংহ দক্ষিণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সদস্য জনাব তানভীরুল ইসলাম টুটুলের রাজনৈতিক সহকর্মী নিহত সাদ্দাম হোসেন তার কমিটিতে আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের নির্মম এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় গ্রেফতার ১
0:00 0:00
1.0x