জনতার অনলাইন প্রেস ক্লাব

চাঁদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও ছেলে নায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন,

চাঁদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও ছেলে নায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন,
নিহত সেলিম খান ও তার ছেলে শান্ত খানের ছবি চিত্র"

জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ বুধবার (৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি উত্তোলন করা হয়। সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকায় প্রথমে সেলিম খানের মরদেহ তোলা হয়, এর কিছু সময় পর তার ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানিয়েছিলেন, আদালতের নির্দেশের পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসক আবেদন মঞ্জুর করলে আজ এই কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ও চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তার ছেলে শান্ত খানও একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

বিগত সরকারের সময় পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ ছিল সেলিম খানের বিরুদ্ধে। এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে তিনি ‘বালুখেকো চেয়ারম্যান’ হিসেবে পরিচিতি পান। দুদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে বাবা-ছেলে দুজনই নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চাঁদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও ছেলে নায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন,

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ বুধবার (৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি উত্তোলন করা হয়। সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকায় প্রথমে সেলিম খানের মরদেহ তোলা হয়, এর কিছু সময় পর তার ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন করা হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।এর আগে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানিয়েছিলেন, আদালতের নির্দেশের পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসক আবেদন মঞ্জুর করলে আজ এই কার্যক্রম সম্পন্ন হয়।উল্লেখ্য, সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ও চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তার ছেলে শান্ত খানও একাধিক সিনেমায় অভিনয় করেছেন।বিগত সরকারের সময় পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ ছিল সেলিম খানের বিরুদ্ধে। এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে তিনি ‘বালুখেকো চেয়ারম্যান’ হিসেবে পরিচিতি পান। দুদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে বাবা-ছেলে দুজনই নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চাঁদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও ছেলে নায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন,
0:00 0:00
1.0x