নাগেশ্বরী উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সদস্যদের মাঝে শ্রমিক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম, এমপি—
জাতীয় সংসদ সদস্য (২৫-কুড়িগ্রাম-১) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
তিনি তাঁর বক্তব্যে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনমানের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শ্রমিকদের পাশে থাকার এবং তাদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত