জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

পল্লবীতে ফার্মেসি ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা

পল্লবীতে ফার্মেসি ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা

ওষুধের দোকানে সন্ত্রাসী হামলা—নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা জরুরি

নিন্দা ও প্রতিবাদ বিবৃতি-

মিরপুরের পল্লবী এলাকার Adnan Pharma Medicine Shop-এ সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। একটি ওষুধের দোকান শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়—এটি মানুষের জরুরি স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ভয়ভীতি, হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দোকানের অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দৃশ্য দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা শুধু সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, একই সঙ্গে সাধারণ রোগী ও ক্রেতাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করে।

আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি—

ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের সকল কেমিস্ট ও ফার্মেসি ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

দেশের ওষুধ ব্যবসায়ীরা প্রতিদিন মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সন্ত্রাস ও দখলদারিত্ব নয়—আইনের শাসন, নিরাপদ ব্যবসা পরিবেশ এবং কেমিস্ট সমাজের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ডা. মোঃ আমজাদ হোসেন

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন (বিএনপিএ) কেন্দ্রীয় কমিটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পল্লবীতে ফার্মেসি ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
ওষুধের দোকানে সন্ত্রাসী হামলা—নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা জরুরিনিন্দা ও প্রতিবাদ বিবৃতি-মিরপুরের পল্লবী এলাকার Adnan Pharma Medicine Shop-এ সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। একটি ওষুধের দোকান শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়—এটি মানুষের জরুরি স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ভয়ভীতি, হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দোকানের অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দৃশ্য দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা শুধু সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, একই সঙ্গে সাধারণ রোগী ও ক্রেতাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করে।আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের সকল কেমিস্ট ও ফার্মেসি ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।দেশের ওষুধ ব্যবসায়ীরা প্রতিদিন মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।সন্ত্রাস ও দখলদারিত্ব নয়—আইনের শাসন, নিরাপদ ব্যবসা পরিবেশ এবং কেমিস্ট সমাজের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।ডা. মোঃ আমজাদ হোসেনভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকবাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন (বিএনপিএ) কেন্দ্রীয় কমিটি

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পল্লবীতে ফার্মেসি ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা
0:00 0:00
1.0x