জনতার অনলাইন প্রেস ক্লাব

গাংনী সাহারবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসাইনের গণসংযোগ

গাংনী সাহারবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসাইনের গণসংযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ৭ নম্বর সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসাইন বুধবার বিকেলে ভাটপাড়া গ্রামে গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি ভাটপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।

গণসংযোগের সময় নাজমুল হোসাইন সাহারবাটি ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তার পথচলার অনুপ্রেরণা। জনগণের দোয়া ও সমর্থন পেলে সাহারবাটি ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।

এ সময় তিনি আসন্ন নির্বাচনে সাহারবাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গাংনী সাহারবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসাইনের গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
মেহেরপুরের গাংনী উপজেলার ৭ নম্বর সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসাইন বুধবার বিকেলে ভাটপাড়া গ্রামে গণসংযোগ করেছেন।গণসংযোগকালে তিনি ভাটপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।গণসংযোগের সময় নাজমুল হোসাইন সাহারবাটি ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তার পথচলার অনুপ্রেরণা। জনগণের দোয়া ও সমর্থন পেলে সাহারবাটি ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।এ সময় তিনি আসন্ন নির্বাচনে সাহারবাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গাংনী সাহারবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসাইনের গণসংযোগ
0:00 0:00
1.0x