জনতার অনলাইন প্রেস ক্লাব

ছয় বছরেও বদলি হয়নি তালতলী উপজেলা প্রশাসনের নাজির সোহাগ ইসলাম

ছয় বছরেও বদলি হয়নি তালতলী উপজেলা প্রশাসনের নাজির সোহাগ ইসলাম

তালতলী বরগুনা সংবাদদাতা: দীর্ঘ ছয় বছরেও বদলি হয়নি তালতলী উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার (নাজির) সোহাগ ইসলাম। ২৮ ডিসেম্বর ২০২০ সালে তালতলী উপজেলা নির্বাহী অফিসে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে একটানা ছয় বছর একই পদে একই কর্মস্থলে বহাল তবিয়ত থাকলেও রহস্যজনক কারণে এখনো বদলি হননি তিনি।তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও এখনো তাকে বদলি করা হয়নি। সোহাগ ইসলাম বরগুনা সদরের বাসবুনিয়া গ্রামের বাসিন্দা। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দলীয় মদদ পুষ্ট সোহাগ ইসলাম বরগুনা জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের দাপটে উপজেলা নির্বাহী অফিস দাপিয়ে বেড়াচ্ছেন তাকে কেউ কিছু বলার সাহস পায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলেও দীর্ঘ দুই বছরের অধিক সময় পার হওয়ার পরেও সোহাগ ইসলাম বহাল তবিয়তে। এতে তালতলী নিপীড়িত মানুষের প্রশ্ন সোহাগ ইসলামের খুঁটির জোর কোথায়। ২০১৫ সালের ৮ জুলাই গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এর জেলা ম্যাজিস্ট্রেসি শাখা পরিপত্র অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের সাধারণ ও রাজস্ব প্রশাসনের নিয়োজিত কর্মচারীদের একই পদে কিংবা একই কর্মস্থলে তিন বছরের মেয়াদ পূর্ণ হলে বাস্তব অবস্থা বিবেচনার সাধারণত অন্যএ বদলি করার রেওয়াজ রয়েছে|পরিপত্রে আরো বলা হয়েছে এই পদে দীর্ঘদিন কর্মরত থাকায় কোন কোন কর্মচারী বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এজন্য মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীদের কে বিভিন্ন সময় দক্ষ করে গড়ে তোলার এবং একই পদে কিংবা কর্মরত তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীগণকে বাস্তব অবস্থা

 ভেদে অন্যত্র বদলি করার জন্য ইতিমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ হতে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে নির্দেশনাটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় দীর্ঘ ছয় বছর ধরে একই পদে ও একই পথে কর্মস্থলে থাকা সোহাগ ইসলামকে বদলির ক্ষেত্রে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করা হবে কি না-এ প্রশ্ন এখন তালতলী উপজেলার সর্বস্তরের জনগণের। একটি সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ছয় বছরেও বদলি হয়নি তালতলী উপজেলা প্রশাসনের নাজির সোহাগ ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
তালতলী বরগুনা সংবাদদাতা: দীর্ঘ ছয় বছরেও বদলি হয়নি তালতলী উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার (নাজির) সোহাগ ইসলাম। ২৮ ডিসেম্বর ২০২০ সালে তালতলী উপজেলা নির্বাহী অফিসে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে একটানা ছয় বছর একই পদে একই কর্মস্থলে বহাল তবিয়ত থাকলেও রহস্যজনক কারণে এখনো বদলি হননি তিনি।তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও এখনো তাকে বদলি করা হয়নি। সোহাগ ইসলাম বরগুনা সদরের বাসবুনিয়া গ্রামের বাসিন্দা। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দলীয় মদদ পুষ্ট সোহাগ ইসলাম বরগুনা জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের দাপটে উপজেলা নির্বাহী অফিস দাপিয়ে বেড়াচ্ছেন তাকে কেউ কিছু বলার সাহস পায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলেও দীর্ঘ দুই বছরের অধিক সময় পার হওয়ার পরেও সোহাগ ইসলাম বহাল তবিয়তে। এতে তালতলী নিপীড়িত মানুষের প্রশ্ন সোহাগ ইসলামের খুঁটির জোর কোথায়। ২০১৫ সালের ৮ জুলাই গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এর জেলা ম্যাজিস্ট্রেসি শাখা পরিপত্র অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের সাধারণ ও রাজস্ব প্রশাসনের নিয়োজিত কর্মচারীদের একই পদে কিংবা একই কর্মস্থলে তিন বছরের মেয়াদ পূর্ণ হলে বাস্তব অবস্থা বিবেচনার সাধারণত অন্যএ বদলি করার রেওয়াজ রয়েছে|পরিপত্রে আরো বলা হয়েছে এই পদে দীর্ঘদিন কর্মরত থাকায় কোন কোন কর্মচারী বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এজন্য মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীদের কে বিভিন্ন সময় দক্ষ করে গড়ে তোলার এবং একই পদে কিংবা কর্মরত তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীগণকে বাস্তব অবস্থা ভেদে অন্যত্র বদলি করার জন্য ইতিমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ হতে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে নির্দেশনাটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় দীর্ঘ ছয় বছর ধরে একই পদে ও একই পথে কর্মস্থলে থাকা সোহাগ ইসলামকে বদলির ক্ষেত্রে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করা হবে কি না-এ প্রশ্ন এখন তালতলী উপজেলার সর্বস্তরের জনগণের। একটি সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ছয় বছরেও বদলি হয়নি তালতলী উপজেলা প্রশাসনের নাজির সোহাগ ইসলাম
0:00 0:00
1.0x