জনতার অনলাইন প্রেস ক্লাব

দিনাজপুরে টাকা দ্বিগুণের আশ্বাসে ৩ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ

দিনাজপুরে টাকা দ্বিগুণের আশ্বাসে ৩ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ

দিনাজপুরের কোতোয়ালী থানায় ব্যবসার নাম করে ৩ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ এবং উল্টো পাওনাদার নারীকে  হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় মোছাঃ মেরিনা খাতুন (৩৩) নামের এক গৃহবধূ কোতয়ালী থানায় দুইজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন— ১. মোঃ ইমরান আলী (৪০) এবং ২. মোঃ সানয়ার আলী (২২)। অভিযুক্তদের উভয়ের বাড়ি দিনাজপুরের কোতোয়ালী থানাধীন পূর্ব পারগাঁও (বুড়ির হাট শাহপাড়া) এলাকায়।

 অভিযুক্ত ইমরান আলী সম্পর্কে অভিযোগকারিণীর স্বামীর বোনজামাই এবং সানোয়ার আলী তার ভাগিনা।

অভিযোগ সূত্রে জানা যায়, ১নং অভিযুক্ত ইমরান আলী তার ব্যবসার কথা বলে মোছাঃ মেরিনা খাতুন ও তার স্বামীর নিকট  দ্বিগুণের আশ্বাসে ৩ লাখ টাকা চায়। তাদের কথায় সরল বিশ্বাস স্থাপন করে গত ২০২৪ সালের ১৫ আগস্ট ৫০ টাকা মূল্যের ১টি রাজস্ব স্ট্যাম্প লিখে ১ বছরের জন্য ৩ লাখ টাকা  দেওয়া হয়।

নির্ধারিত এক বছর সময় পার হওয়ার পর টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্ন টালবাহানা শুরু করেন এবং ৬-৭ মাস ধরে সময়ক্ষেপণ করতে থাকেন।

 পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১১টার দিকে ২নং অভিযুক্ত সানোয়ার আলীর নিকট টাকার বিষয়ে খোঁজ নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা সাফ জানিয়ে দেন যে তারা কোনো টাকা ফেরত দেবেন না। 

এছাড়া টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এবং পুনরায় টাকা চাইতে গেলে লোক দিয়ে মারধর ও  হুমকি দেওয়া হয়।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। 

অভিযোগের বিষয়ে মো. ইমরান আলীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করছেন ভুক্তভোগী পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


দিনাজপুরে টাকা দ্বিগুণের আশ্বাসে ৩ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
দিনাজপুরের কোতোয়ালী থানায় ব্যবসার নাম করে ৩ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ এবং উল্টো পাওনাদার নারীকে  হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ মেরিনা খাতুন (৩৩) নামের এক গৃহবধূ কোতয়ালী থানায় দুইজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত ব্যক্তিরা হলেন— ১. মোঃ ইমরান আলী (৪০) এবং ২. মোঃ সানয়ার আলী (২২)। অভিযুক্তদের উভয়ের বাড়ি দিনাজপুরের কোতোয়ালী থানাধীন পূর্ব পারগাঁও (বুড়ির হাট শাহপাড়া) এলাকায়। অভিযুক্ত ইমরান আলী সম্পর্কে অভিযোগকারিণীর স্বামীর বোনজামাই এবং সানোয়ার আলী তার ভাগিনা।অভিযোগ সূত্রে জানা যায়, ১নং অভিযুক্ত ইমরান আলী তার ব্যবসার কথা বলে মোছাঃ মেরিনা খাতুন ও তার স্বামীর নিকট  দ্বিগুণের আশ্বাসে ৩ লাখ টাকা চায়। তাদের কথায় সরল বিশ্বাস স্থাপন করে গত ২০২৪ সালের ১৫ আগস্ট ৫০ টাকা মূল্যের ১টি রাজস্ব স্ট্যাম্প লিখে ১ বছরের জন্য ৩ লাখ টাকা  দেওয়া হয়।নির্ধারিত এক বছর সময় পার হওয়ার পর টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্ন টালবাহানা শুরু করেন এবং ৬-৭ মাস ধরে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১১টার দিকে ২নং অভিযুক্ত সানোয়ার আলীর নিকট টাকার বিষয়ে খোঁজ নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা সাফ জানিয়ে দেন যে তারা কোনো টাকা ফেরত দেবেন না। এছাড়া টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এবং পুনরায় টাকা চাইতে গেলে লোক দিয়ে মারধর ও  হুমকি দেওয়া হয়।স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। অভিযোগের বিষয়ে মো. ইমরান আলীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করছেন ভুক্তভোগী পরিবার।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুরে টাকা দ্বিগুণের আশ্বাসে ৩ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ
0:00 0:00
1.0x