নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দিনাজপুরে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাউগা বাজারে এই চাল বিতরণ করা হয়।
সরকারের নির্ধারিত ভর্তুকি মূল্যে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের এই কার্যক্রমে স্থানীয় উপকারভোগীরা নির্ধারিত নিয়মে সারিবদ্ধভাবে চাল গ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ তদারকি করেন।
খাদ্যবান্ধব এই প্রকল্পের চাল যথাসময়ে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গরিব ও খেটে খাওয়া মানুষ। সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগ নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রায় বড় ধরনের সহায়তা যোগাচ্ছে বলে মত দেন স্থানীয়রা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত