জনতার অনলাইন প্রেস ক্লাব

শ্রীনগরে পূজার আইনশৃঙ্খলা সভায় জামায়াত আমিরকে লাঞ্ছিতের অভিযোগ সাংবাদিকদের মোবাইল ভাঙচুর

 শ্রীনগরে পূজার আইনশৃঙ্খলা সভায় জামায়াত আমিরকে লাঞ্ছিতের অভিযোগ সাংবাদিকদের মোবাইল ভাঙচুর

মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো:নুরুজ্জামান মীরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,সভা চলাকালে নুরুজ্জামান মীরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।পরে পুলিশ প্রহরায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে নিরাপদে সভাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

এ সময় কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে।সাংবাদিকদের কয়েকটি মোবাইল ফোনের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে সভাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জামায়াতের পক্ষ থেকে ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।অন্যদিকে,বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।প্রশাসনের পক্ষ থেকে সভার পরিবেশ শান্ত রাখার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

 



0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শ্রীনগরে পূজার আইনশৃঙ্খলা সভায় জামায়াত আমিরকে লাঞ্ছিতের অভিযোগ সাংবাদিকদের মোবাইল ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো:নুরুজ্জামান মীরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,সভা চলাকালে নুরুজ্জামান মীরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।পরে পুলিশ প্রহরায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে নিরাপদে সভাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।এ সময় কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে।সাংবাদিকদের কয়েকটি মোবাইল ফোনের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে সভাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জামায়াতের পক্ষ থেকে ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।অন্যদিকে,বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।প্রশাসনের পক্ষ থেকে সভার পরিবেশ শান্ত রাখার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শ্রীনগরে পূজার আইনশৃঙ্খলা সভায় জামায়াত আমিরকে লাঞ্ছিতের অভিযোগ সাংবাদিকদের মোবাইল ভাঙচুর
0:00 0:00
1.0x