সোনাগাজীতে স্বর্ণালংকার ও টাকা নিয়ে গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাচি শাশুড়ি ও জ্যাঠাতো ননদের স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ; তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
ফেনীর সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহদিয়া এলাকায় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।
নিখোঁজ গৃহবধূর নাম বিবি হালিমা কলি (২৭)। তিনি মহদিয়া এলাকার ব্যবসায়ী গিয়াস উদ্দিনের স্ত্রী। তাঁর বাবার নাম দুলাল, যিনি ধলিয়া বাজারের মাছ ব্যবসায়ী এবং মায়ের নাম খাদিজা। বাবার বাড়ি ৮নং ধলিয়া ইউনিয়নের আবদুল চেরাং বাড়ি এলাকায়।
স্বজনদের দাবি, গতকাল সকালে হালিমা কলি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এর আগে নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি পরিবারের গচ্ছিত কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা নিজের কাছে নিয়ে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চাচি শাশুড়ির স্বর্ণের কানের দুল ও চেইন, জ্যাঠাতো ননদের স্বর্ণের কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা তাঁর কাছে ছিল। পরে সুযোগ বুঝে ওই স্বর্ণালংকার ও টাকা নিয়ে তিনি বাড়ি থেকে চলে যান বলে পরিবারের সদস্যরা দাবি করছেন।
এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পেতে আত্মীয়স্বজন ও পরিচিতদের সহযোগিতা কামনা করেছেন।
কেউ যদি বিবি হালিমা কলির সন্ধান পেয়ে থাকেন অথবা তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৮৬০-১৪৩৯৪৮
📞 ০১৮১২-২৭৮৭০০

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত