জনতার অনলাইন প্রেস ক্লাব

লোহাগাড়ায় আধুনগর ইউপি নির্বাচন ঘিরে সোহেল আরিফের গণসংযোগ

লোহাগাড়ায় আধুনগর ইউপি নির্বাচন ঘিরে সোহেল আরিফের গণসংযোগ

আসন্ন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধুনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ সোহেল আরিফ।

গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।

সোহেল আরিফ আধুনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা শফিক আহমদের সন্তান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এদিকে গণসংযোগকে ঘিরে আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের উপস্থিতি ও সরব অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠেছে।


0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লোহাগাড়ায় আধুনগর ইউপি নির্বাচন ঘিরে সোহেল আরিফের গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
আসন্ন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধুনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ সোহেল আরিফ।গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।সোহেল আরিফ আধুনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা শফিক আহমদের সন্তান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।এদিকে গণসংযোগকে ঘিরে আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের উপস্থিতি ও সরব অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লোহাগাড়ায় আধুনগর ইউপি নির্বাচন ঘিরে সোহেল আরিফের গণসংযোগ
0:00 0:00
1.0x