জনতার অনলাইন প্রেস ক্লাব

আধুনিক রংপুর সিটি গড়তে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুই প্রকল্প একনেকে অনুমোদন।

আধুনিক রংপুর সিটি গড়তে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুই প্রকল্প একনেকে অনুমোদন।

দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, বেহাল সড়ক ও নাগরিক দুর্ভোগ কাটিয়ে রংপুর নগরীকে আধুনিক ও পরিকল্পিত নগরে রূপ দেওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে মোট ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক।

বুধবার, ৭ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্প দুটির মধ্যে ‘রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

এই প্রকল্পের আওতায় নগরের যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

নতুন করে নির্মাণ করা হবে প্রায় ১৮৬ কিলোমিটার অ্যাসফল্ট সড়ক। সংস্কার করা হবে আরও প্রায় ১৩৯ কিলোমিটার সড়ক এবং মেরামত ও প্রশস্ত করা হবে প্রায় ১১৯ কিলোমিটার সড়ক।

এছাড়া নির্মাণ করা হবে ৩১ কিলোমিটারের বেশি আরসিসি সড়ক, ১৪৫ কিলোমিটারের বেশি আরসিসি ড্রেন, প্রায় ৫৬ কিলোমিটার সড়কসহ ড্রেন এবং ২২টি সেতু।

অন্যদিকে, ‘রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১০ কোটি ৪৯ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

দীর্ঘদিন ধরেই রংপুর নগরের সড়ক, ড্রেনেজ ও নাগরিক অবকাঠামোর দুরবস্থা নিয়ে অভিযোগ করে আসছেন নগরবাসী। বিশেষ করে বর্ধিত ওয়ার্ডগুলোর অনেক সড়ক কাঁচা, খানাখন্দে ভরা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।

সীমিত নিজস্ব আয় দিয়ে বিশাল আয়তনের নগরে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন—এমন কথাও এর আগে জানিয়েছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী।

দুটি প্রকল্প অনুমোদনের পর নিজের ফেসবুক পোস্টে তিনি এটিকে রংপুরের উন্নয়নে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রশাসক বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নগরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানও বাড়বে।

তবে বড় অঙ্কের অর্থ বরাদ্দের পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে—প্রকল্পগুলো কতটা স্বচ্ছতা, মান ও সময়ানুবর্তিতার সঙ্গে বাস্তবায়ন করা যায়।

নগরবাসীর প্রত্যাশা, সড়ক নির্মাণের পাশাপাশি ড্রেনেজ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও বর্ধিত এলাকার নাগরিক সুবিধার বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা হবে।

পরিকল্পিত নকশা, উন্নত নির্মাণসামগ্রী, নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন করা গেলে ১ হাজার ৮১৩ কোটি টাকার এই বিনিয়োগ রংপুর নগরের অবকাঠামোগত চেহারা বদলে দেওয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আধুনিক রংপুর সিটি গড়তে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুই প্রকল্প একনেকে অনুমোদন।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, বেহাল সড়ক ও নাগরিক দুর্ভোগ কাটিয়ে রংপুর নগরীকে আধুনিক ও পরিকল্পিত নগরে রূপ দেওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে।রংপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে মোট ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক।বুধবার, ৭ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।অনুমোদিত প্রকল্প দুটির মধ্যে ‘রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।এই প্রকল্পের আওতায় নগরের যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।নতুন করে নির্মাণ করা হবে প্রায় ১৮৬ কিলোমিটার অ্যাসফল্ট সড়ক। সংস্কার করা হবে আরও প্রায় ১৩৯ কিলোমিটার সড়ক এবং মেরামত ও প্রশস্ত করা হবে প্রায় ১১৯ কিলোমিটার সড়ক।এছাড়া নির্মাণ করা হবে ৩১ কিলোমিটারের বেশি আরসিসি সড়ক, ১৪৫ কিলোমিটারের বেশি আরসিসি ড্রেন, প্রায় ৫৬ কিলোমিটার সড়কসহ ড্রেন এবং ২২টি সেতু।অন্যদিকে, ‘রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১০ কোটি ৪৯ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।দীর্ঘদিন ধরেই রংপুর নগরের সড়ক, ড্রেনেজ ও নাগরিক অবকাঠামোর দুরবস্থা নিয়ে অভিযোগ করে আসছেন নগরবাসী। বিশেষ করে বর্ধিত ওয়ার্ডগুলোর অনেক সড়ক কাঁচা, খানাখন্দে ভরা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।সীমিত নিজস্ব আয় দিয়ে বিশাল আয়তনের নগরে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন—এমন কথাও এর আগে জানিয়েছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী।দুটি প্রকল্প অনুমোদনের পর নিজের ফেসবুক পোস্টে তিনি এটিকে রংপুরের উন্নয়নে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।প্রশাসক বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নগরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানও বাড়বে।তবে বড় অঙ্কের অর্থ বরাদ্দের পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে—প্রকল্পগুলো কতটা স্বচ্ছতা, মান ও সময়ানুবর্তিতার সঙ্গে বাস্তবায়ন করা যায়।নগরবাসীর প্রত্যাশা, সড়ক নির্মাণের পাশাপাশি ড্রেনেজ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও বর্ধিত এলাকার নাগরিক সুবিধার বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা হবে। পরিকল্পিত নকশা, উন্নত নির্মাণসামগ্রী, নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন করা গেলে ১ হাজার ৮১৩ কোটি টাকার এই বিনিয়োগ রংপুর নগরের অবকাঠামোগত চেহারা বদলে দেওয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আধুনিক রংপুর সিটি গড়তে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুই প্রকল্প একনেকে অনুমোদন।
0:00 0:00
1.0x