জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ

নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণ

নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণ

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

মনিরামপুর  (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের নিবিড় তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআর এন্টারপ্রাইজ এর সাব- ঠিকাদার ইঞ্জিঃ ফারুকুল ইসলাম ফারুক  নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

নির্মাণকাজের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৩ কেভি লাইনের পোল স্থাপনসহ প্রয়োজনীয় ফিটিংসের কাজ প্রায় শেষের দিকে। ফলে উপকেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ স্থাপনের কার্যক্রমও দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যে ৩৩ কেভি লাইনের তার টানানোর কাজ শুরু করার প্রস্তুতি রয়েছে। কাজের অগ্রগতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নির্মিত ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, ৩৩ কেভি সোর্স লাইনটি চালু হলে সুন্দলী গ্রামের নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এতে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করার সুযোগ তৈরি হবে।

দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ৩৩ কেভি সোর্স লাইনটি চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।প্রয়োজনীয় বিভিন্ন মালামাল সাময়িক স্বল্পতার পরেও যশোর জোনের নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের দাপ্তরিক কাজের পরেও ব্যক্তিগত উদ্যোগ উক্ত লাইন  নির্মাণ কাজকে প্রাণবন্ত এবং  নির্মাণ কাজের নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে মনিরামপুরের জামলা গ্রামে ১৩২ কেভি গ্রীড সাব- ষ্টেশন অতি দ্রুত  চালুর মাধ্যমে উক্ত নির্বাহী প্রকৌশলী তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন।  সংশ্লিষ্টদের মত এরকম প্রকৌশলী প্রতিটি দপ্তরে থাকলে দেশ আরও এগিয়ে যাবে তার নিদিষ্ট  লক্ষ্যমাত্রায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।মনিরামপুর  (যশোর) প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের নিবিড় তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআর এন্টারপ্রাইজ এর সাব- ঠিকাদার ইঞ্জিঃ ফারুকুল ইসলাম ফারুক  নির্মাণকাজ বাস্তবায়ন করছে।নির্মাণকাজের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৩ কেভি লাইনের পোল স্থাপনসহ প্রয়োজনীয় ফিটিংসের কাজ প্রায় শেষের দিকে। ফলে উপকেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ স্থাপনের কার্যক্রমও দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যে ৩৩ কেভি লাইনের তার টানানোর কাজ শুরু করার প্রস্তুতি রয়েছে। কাজের অগ্রগতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নির্মিত ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্টরা জানান, ৩৩ কেভি সোর্স লাইনটি চালু হলে সুন্দলী গ্রামের নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এতে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করার সুযোগ তৈরি হবে।দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ৩৩ কেভি সোর্স লাইনটি চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।প্রয়োজনীয় বিভিন্ন মালামাল সাময়িক স্বল্পতার পরেও যশোর জোনের নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের দাপ্তরিক কাজের পরেও ব্যক্তিগত উদ্যোগ উক্ত লাইন  নির্মাণ কাজকে প্রাণবন্ত এবং  নির্মাণ কাজের নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে মনিরামপুরের জামলা গ্রামে ১৩২ কেভি গ্রীড সাব- ষ্টেশন অতি দ্রুত  চালুর মাধ্যমে উক্ত নির্বাহী প্রকৌশলী তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন।  সংশ্লিষ্টদের মত এরকম প্রকৌশলী প্রতিটি দপ্তরে থাকলে দেশ আরও এগিয়ে যাবে তার নিদিষ্ট  লক্ষ্যমাত্রায়।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণ
0:00 0:00
1.0x