জনতার অনলাইন প্রেস ক্লাব

আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রংপুর জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম আনিছুর রহমান লাকুর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। বক্তারা দলের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ অক্টোবর দলীয় সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকা থেকে রংপুরে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন আনিছুর রহমান লাকু। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আনুমানিক সকাল ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে তাঁর মরদেহ রংপুর নগরীর নুরপুর নিজ বাড়িতে নেওয়া হয়। বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রংপুরের নুরপুর কবরস্থানে দাফন করা হয়।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জেলা বিএনপির নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রংপুর জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে মরহুম আনিছুর রহমান লাকুর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। বক্তারা দলের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।উল্লেখ্য, ২০২৫ সালের ৮ অক্টোবর দলীয় সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকা থেকে রংপুরে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন আনিছুর রহমান লাকু। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আনুমানিক সকাল ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরে তাঁর মরদেহ রংপুর নগরীর নুরপুর নিজ বাড়িতে নেওয়া হয়। বাদ আসর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রংপুরের নুরপুর কবরস্থানে দাফন করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জেলা বিএনপির নেতাকর্মীরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।
0:00 0:00
1.0x