যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রিপন হোসেন শার্শা থানার টেংরা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল টেংরা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মতিয়ারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে রিপন হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত