গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে চন্দনাইশ উপজেলার বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের মূল্য তদারকি কার্যক্রম পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান।
এ সময় বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের উপযুক্ত ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তারিখ: ০৮ অক্টোবর ২০২৬

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত