জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব সংবর্ধিত ২১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী

 মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব সংবর্ধিত ২১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী

মুন্সীগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।বিদ্যালয়ের সভাপতি মো:সাখাওয়াত হোসেন (রিংকু মাস্টার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র দাস।এ সময় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম।

 এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন,শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিশেষভাবে জিপিএ-৫ পাওয়া মোট ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

পুরস্কার ও সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব সংবর্ধিত ২১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।বিদ্যালয়ের সভাপতি মো:সাখাওয়াত হোসেন (রিংকু মাস্টার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র দাস।এ সময় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন,শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিশেষভাবে জিপিএ-৫ পাওয়া মোট ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।পুরস্কার ও সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব সংবর্ধিত ২১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী
0:00 0:00
1.0x