জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব গুণীজন সম্মাননা পেলেন লৌহজং প্রেসক্লাব এর সেক্রেটারি মানিক মিয়া

মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব গুণীজন সম্মাননা পেলেন লৌহজং প্রেসক্লাব এর সেক্রেটারি মানিক মিয়া

মুন্সীগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বিদ্যালয়ের সভাপতি মো:সাখাওয়াত হোসেন (রিংকু মাস্টার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র দাস।

এ সময় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লৌহজং প্রেসক্লাবের সম্মানিত সেক্রেটারি মানিক মিয়াকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এ ছাড়া বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।বিশেষভাবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ২১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন,শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পুরস্কার ও সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।



0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব গুণীজন সম্মাননা পেলেন লৌহজং প্রেসক্লাব এর সেক্রেটারি মানিক মিয়া

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বিদ্যালয়ের সভাপতি মো:সাখাওয়াত হোসেন (রিংকু মাস্টার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র দাস।এ সময় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে লৌহজং প্রেসক্লাবের সম্মানিত সেক্রেটারি মানিক মিয়াকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এ ছাড়া বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।বিশেষভাবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ২১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।আলোচনা সভায় বক্তারা বলেন,ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন,শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পুরস্কার ও সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মেধার স্বীকৃতিতে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব গুণীজন সম্মাননা পেলেন লৌহজং প্রেসক্লাব এর সেক্রেটারি মানিক মিয়া
0:00 0:00
1.0x