মুন্সীগঞ্জের নাহাপাড়ায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ।
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা—ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মুন্সীগঞ্জ থানাধীন নাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নাহাপাড়া সাকিনস্থ মৃত তোতা মিয়া মুন্সী (সাবেক চেয়ারম্যান)-এর বাড়ির সামনের পুকুরপাড়ের গলির রাস্তা থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মুন্সীগঞ্জের গনকপাড়া (কাজীবাড়ি) এলাকার আবুল বাশারের ছেলে মোঃ রবিন মিয়া (২২) এবং ধামদো পুরহিতপাড়া এলাকার নূর হোসেন বেপারীর ছেলে পলাশ বেপারী (৪২)।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত