জনতার অনলাইন প্রেস ক্লাব

দুই মাস আগেও ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল ফের ইয়াবাসহ আটক

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান ডিবির হাতে গ্রেফতার

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান ডিবির হাতে গ্রেফতার
মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান ডিবির হাতে গ্রেফতার



মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর রাত ৪টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ধামদো পুরহিতপাড়া এলাকার জান্নাতুল নূর জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শরীফ দেওয়ান টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার আঃ হাই দেওয়ানের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে শরীফ দেওয়ানকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ডিবি পুলিশের দাবি, শরীফ দেওয়ান দীর্ঘদিন ধরে অন্য এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে ছোট মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, প্রায় দুই মাস আগেও শরীফ দেওয়ানকে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছিল মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান ডিবির হাতে গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর রাত ৪টা ৫০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ধামদো পুরহিতপাড়া এলাকার জান্নাতুল নূর জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফ দেওয়ান টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার আঃ হাই দেওয়ানের ছেলে। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে শরীফ দেওয়ানকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, শরীফ দেওয়ান দীর্ঘদিন ধরে অন্য এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে ছোট মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে আসছিলেন। পুলিশ আরও জানায়, প্রায় দুই মাস আগেও শরীফ দেওয়ানকে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছিল মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান ডিবির হাতে গ্রেফতার
0:00 0:00
1.0x