চন্দনাইশে ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৭৮ হাজার গ্রাহক
চন্দনাইশের বাগিচাহাট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের একটি এসপিসি খুঁটি ভেঙে গেছে। এতে চন্দনাইশ উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। ফলে প্রায় ৭৮ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
শুক্রবার (৯ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে খুঁটিটি ভেঙে যায়। এর পরপরই চন্দনাইশ উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
এদিকে, ভেঙে যাওয়া খুঁটি পরিবর্তন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে চন্দনাইশ জোনাল অফিসের কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেরামতকাজ শেষ করতে আনুমানিক বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিপুলসংখ্যক গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

মতামত