জনতার অনলাইন প্রেস ক্লাব

উপশিরোনাম: এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মসূচি, অংশ নেন যুবদল-ছাত্রদলসহ স্থানীয় বাসিন্দারা

ডেঙ্গু প্রতিরোধে বালুয়াকান্দিতে যুবদলের তিন সড়কে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে বালুয়াকান্দিতে যুবদলের তিন সড়কে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে বালুয়াকান্দিতে যুবদলের তিন সড়কে পরিচ্ছন্নতা অভিযান

শাকিল প্রদানের পাঠানো তথ্যচিত্রে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বালুয়াকান্দি ইউনিয়নের গুরুত্বপূর্ণ তিনটি সড়কে এ কর্মসূচি পরিচালনা করেন গজারিয়া থানা যুবদলের সভাপতি খন্দকার মো. জালাল রীমু।

পরিচ্ছন্নতা অভিযানের আওতায় কাজীবাড়ি জামে মসজিদ থেকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রধান সড়ক, রওশন আরা মাস্টারের বাড়ির রাস্তা থেকে গোলজারের দোকান সড়ক এবং গোলজারের দোকান থেকে ঐতিহ্যবাহী ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়ক পরিষ্কার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এসব সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, মুসল্লি, ব্যবসায়ী ও সাধারণ পথচারীসহ বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি ও ঝোপঝাড়ের কারণে এডিস মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা তৈরি হয়েছিল।

অভিযানকালে রাস্তার দুই পাশে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা, ড্রেনের জমে থাকা পানি, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়।

এ সময় গজারিয়া থানা যুবদলের সভাপতি খন্দকার মো. জালাল রীমু বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যস্ততম যাতায়াতের পথগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব। ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

কর্মসূচিতে বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গজারিয়া থানা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হলে মশার উপদ্রব কমার পাশাপাশি এলাকার পরিবেশও আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে বালুয়াকান্দিতে যুবদলের তিন সড়কে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
শাকিল প্রদানের পাঠানো তথ্যচিত্রেমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বালুয়াকান্দি ইউনিয়নের গুরুত্বপূর্ণ তিনটি সড়কে এ কর্মসূচি পরিচালনা করেন গজারিয়া থানা যুবদলের সভাপতি খন্দকার মো. জালাল রীমু।পরিচ্ছন্নতা অভিযানের আওতায় কাজীবাড়ি জামে মসজিদ থেকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রধান সড়ক, রওশন আরা মাস্টারের বাড়ির রাস্তা থেকে গোলজারের দোকান সড়ক এবং গোলজারের দোকান থেকে ঐতিহ্যবাহী ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়ক পরিষ্কার করা হয়।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এসব সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, মুসল্লি, ব্যবসায়ী ও সাধারণ পথচারীসহ বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি ও ঝোপঝাড়ের কারণে এডিস মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা তৈরি হয়েছিল।অভিযানকালে রাস্তার দুই পাশে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা, ড্রেনের জমে থাকা পানি, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়।এ সময় গজারিয়া থানা যুবদলের সভাপতি খন্দকার মো. জালাল রীমু বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যস্ততম যাতায়াতের পথগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব। ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।কর্মসূচিতে বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গজারিয়া থানা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হলে মশার উপদ্রব কমার পাশাপাশি এলাকার পরিবেশও আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডেঙ্গু প্রতিরোধে বালুয়াকান্দিতে যুবদলের তিন সড়কে পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x