জনতার অনলাইন প্রেস ক্লাব

কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আমজাদ হোসেন .

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি ফসলি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর থেকে এলাকা জুড়ে চরম ক্ষোভ, শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার লালমাই উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমীন রাতে  নিখোঁজ হয়। পরবর্তীতে অনুসন্ধানের একপর্যায়ে এলাকার একটি নির্জন ফসলি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক আলামত ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করে লাশ নির্জন জমিতে ফেলে রাখা হয়েছে।

এই বর্বর হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ নাগরিক ও নিহতের স্বজনেরা অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনতিবিলম্বে অভিযুক্তদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ক্ষুব্ধ জনতা।

সামাজিক মাধ্যমে সোচ্চার হওয়া নাগরিকেরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী-শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বারবার এমন জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং অপরাধীদের গোড়া থেকে নির্মূল করার জোরালো দাবি উঠেছে।

ঘটনার সতত্য স্বীকার করে লালমাই থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে অপরাধী যেই হোক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনানুগ বিচারের আওতায় আনতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
আমজাদ হোসেন .বিশেষ প্রতিনিধি:কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি ফসলি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর থেকে এলাকা জুড়ে চরম ক্ষোভ, শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার লালমাই উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমীন রাতে  নিখোঁজ হয়। পরবর্তীতে অনুসন্ধানের একপর্যায়ে এলাকার একটি নির্জন ফসলি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক আলামত ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করে লাশ নির্জন জমিতে ফেলে রাখা হয়েছে।এই বর্বর হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ নাগরিক ও নিহতের স্বজনেরা অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনতিবিলম্বে অভিযুক্তদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ক্ষুব্ধ জনতা।সামাজিক মাধ্যমে সোচ্চার হওয়া নাগরিকেরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী-শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বারবার এমন জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং অপরাধীদের গোড়া থেকে নির্মূল করার জোরালো দাবি উঠেছে।ঘটনার সতত্য স্বীকার করে লালমাই থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে অপরাধী যেই হোক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনানুগ বিচারের আওতায় আনতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x