জনতার অনলাইন প্রেস ক্লাব

পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎

পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎
পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‎

‎চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানার মোড় এলাকার ফ্যামিলি কিচেন রেস্তোরাঁর নিচে এ ঘটনা ঘটে।

‎

‎আহত ব্যক্তি মো. সোহেল জঙ্গলখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হামলার পর তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. শামা প্রাথমিক চিকিৎসা দেন।

‎

‎প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম শিকদারের নেতৃত্বে কয়েকজন সোহেলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় আমজাদ, তন্নী ও বাচ্চুসহ কয়েকজন সেখানে ছিলেন বলে জানা গেছে।

‎

‎আহত সোহেলের অভিযোগ, বিএনপির দলীয় কর্মসূচির বিষয়ে তাকে ও কয়েকজন নেতাকর্মীকে জানানো হয়নি। এ বিষয়ে সেলিম শিকদারের কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে হামলা করা হয়। এর আগে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

‎

‎তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সেলিম শিকদার বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হামলার ঘটনা সত্য নয়।’

‎

‎পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামা বলেন, আহত অবস্থায় সোহেল নামের একজন হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎

‎এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
‎‎চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানার মোড় এলাকার ফ্যামিলি কিচেন রেস্তোরাঁর নিচে এ ঘটনা ঘটে। ‎ ‎আহত ব্যক্তি মো. সোহেল জঙ্গলখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হামলার পর তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. শামা প্রাথমিক চিকিৎসা দেন। ‎ ‎প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম শিকদারের নেতৃত্বে কয়েকজন সোহেলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় আমজাদ, তন্নী ও বাচ্চুসহ কয়েকজন সেখানে ছিলেন বলে জানা গেছে। ‎ ‎আহত সোহেলের অভিযোগ, বিএনপির দলীয় কর্মসূচির বিষয়ে তাকে ও কয়েকজন নেতাকর্মীকে জানানো হয়নি। এ বিষয়ে সেলিম শিকদারের কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে হামলা করা হয়। এর আগে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি। ‎ ‎তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সেলিম শিকদার বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হামলার ঘটনা সত্য নয়।’ ‎ ‎পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামা বলেন, আহত অবস্থায় সোহেল নামের একজন হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ‎ ‎এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ‎

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পটিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎
0:00 0:00
1.0x