জনতার অনলাইন প্রেস ক্লাব

লোহাগাড়ায় পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, দর্শকদের উচ্ছ্বাস

লোহাগাড়ায় পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, দর্শকদের উচ্ছ্বাস

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোহাগাড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং পদুয়া সুইট ক্লাবের সহযোগিতায় পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত এ খেলায় বনরূপা কিংস, বান্দরবান ও একরূপা ক্লাব, লোহাগাড়া মুখোমুখি হয়। দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।

লোহাগাড়া ক্রীড়া সংস্থার সদস্য এস.এম. আবু সাঈদ (টিটু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা এ.টি.এম. জাহেদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া সুইট ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাকারিয়া, লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সভাপতি রেজাউল করিম, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আরমানুল ইসলাম নবান, কুতুব উদ্দিনসহ ক্রীড়া ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। খেলা দেখতে মাঠে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়দের দক্ষতা, নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত উভয় দল একটি করে গোল করায় সমতায় শেষ হয় খেলা।

আয়োজকরা মনে করেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি নতুন প্রতিভা বিকাশ এবং সুস্থ, সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্ট আয়োজনে পদুয়া সুইট ক্লাবের সংশ্লিষ্ট ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন। এ ছাড়া খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোরসেল মাহমুদ ও মোঃ কফিল উদ্দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লোহাগাড়ায় পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, দর্শকদের উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোহাগাড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং পদুয়া সুইট ক্লাবের সহযোগিতায় পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত এ খেলায় বনরূপা কিংস, বান্দরবান ও একরূপা ক্লাব, লোহাগাড়া মুখোমুখি হয়। দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।লোহাগাড়া ক্রীড়া সংস্থার সদস্য এস.এম. আবু সাঈদ (টিটু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা এ.টি.এম. জাহেদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া সুইট ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাকারিয়া, লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সভাপতি রেজাউল করিম, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আরমানুল ইসলাম নবান, কুতুব উদ্দিনসহ ক্রীড়া ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। খেলা দেখতে মাঠে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়দের দক্ষতা, নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত উভয় দল একটি করে গোল করায় সমতায় শেষ হয় খেলা।আয়োজকরা মনে করেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি নতুন প্রতিভা বিকাশ এবং সুস্থ, সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্ট আয়োজনে পদুয়া সুইট ক্লাবের সংশ্লিষ্ট ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন। এ ছাড়া খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোরসেল মাহমুদ ও মোঃ কফিল উদ্দিন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লোহাগাড়ায় পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, দর্শকদের উচ্ছ্বাস
0:00 0:00
1.0x