জনতার অনলাইন প্রেস ক্লাব

এসএসসি ৯২ লৌহজং-এর নতুন কমিটি গঠন: সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক রুহুল আমিন

এসএসসি ৯২ লৌহজং-এর নতুন কমিটি গঠন: সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক রুহুল আমিন

এসএসসি '৯২ লৌহজং-এর নতুন কমিটি গঠন: সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক রুহুল আমিন

আমজাদ হোসেন মিঠু 

বিশেষ প্রতিনিধিঃ

সৌহার্দ্য, বন্ধুত্বের বন্ধন ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে উদযাপিত হলো 'এসএসসি '৯২ লৌহজং' সংগঠনের সাধারণ সভা। আমোদ-প্রমোদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সভায় আগামী ২ (দুই) বছরের মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে মোঃ আল-আমীন বেপারী-কে সভাপতি এবং মোঃ রুহুল আমিন বেগ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতি ও আন্তরিকতায় এক মিলনমেলায় পরিণত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেবল আড্ডা ও বিনোদনেই সীমাবদ্ধ না থেকে আগামী দিনে মানবিক ও সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে সংগঠনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। সদস্যরা বিশ্বাস প্রকাশ করেন যে, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে সংগঠনটি আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

অনুষ্ঠানে নবনির্বাচিতদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বন্ধুমহল। পরিশেষে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


এসএসসি ৯২ লৌহজং-এর নতুন কমিটি গঠন: সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক রুহুল আমিন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
এসএসসি '৯২ লৌহজং-এর নতুন কমিটি গঠন: সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক রুহুল আমিনআমজাদ হোসেন মিঠু বিশেষ প্রতিনিধিঃসৌহার্দ্য, বন্ধুত্বের বন্ধন ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে উদযাপিত হলো 'এসএসসি '৯২ লৌহজং' সংগঠনের সাধারণ সভা। আমোদ-প্রমোদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সভায় আগামী ২ (দুই) বছরের মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে মোঃ আল-আমীন বেপারী-কে সভাপতি এবং মোঃ রুহুল আমিন বেগ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতি ও আন্তরিকতায় এক মিলনমেলায় পরিণত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেবল আড্ডা ও বিনোদনেই সীমাবদ্ধ না থেকে আগামী দিনে মানবিক ও সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে সংগঠনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। সদস্যরা বিশ্বাস প্রকাশ করেন যে, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে সংগঠনটি আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।অনুষ্ঠানে নবনির্বাচিতদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বন্ধুমহল। পরিশেষে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
এসএসসি ৯২ লৌহজং-এর নতুন কমিটি গঠন: সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক রুহুল আমিন
0:00 0:00
1.0x