তন্তর ইউনিয়নে সাঈদ হোসেন মিন্টুর নির্বাচনী উঠান বৈঠক সম্পন্ন, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ভোটারদের:
আমজাদ হোসেন মিঠু ,
বিশেষ প্রতিনিধি, শ্রীনগর (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টুর নির্বাচনী উঠান বৈঠক বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
তন্তর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় এক হাজার (১০০০) সাধারণ জনগণের উপস্থিতিতে এ উঠান বৈঠকটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।
উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টু তন্তর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিক বেপারী সাহেবের কনিষ্ঠ পুত্র। বাবার রেখে যাওয়া উন্নয়ন ও সেবার ধারাকে অব্যাহত রাখতেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান স্থানীয়রা।
অনুষ্ঠিত এ উঠান বৈঠকে উপস্থিত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সাঈদ হোসেন মিন্টুর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে তারা ঐক্যবদ্ধ থাকবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটাররা আরও বলেন, অন্যায় বা টাকার কাছে তারা কোনোভাবেই মাথা নত করবেন না এবং নিজেদের মূল্যবান আমানত 'ভোট' বিক্রি করবেন না। সাঈদ হোসেন মিন্টুকে বিজয়ী করতেই তারা একাত্ম হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠকটি তন্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ও উদ্দীপনার সৃষ্টি হয়!

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত