চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান: বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা
তারিখ: ১০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে আজ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের অপরাধে পৌরসভা বাজারে অবস্থিত শাহজালাল বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর অ্যামোনিয়া, নিষিদ্ধ রং ও ফ্লেভার জব্দ করা হয়।
এ ছাড়া আবাসিক বৈদ্যুতিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অপরাধে সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে চন্দনাইশ বাজারের রাস্তার ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত