মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্প সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় মোঃ শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) এবং নিলয় মন্ডল (২৩) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজনই সিরাজদিখান উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত