প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাস দমন আইনের মামলায় মঞ্জুর হোসেন (৩২) নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত উল্যাহ। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মঞ্জুর হোসেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খিলা (স্কুলবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি মৃত সামছুল হক ও একুতের নেছার ছেলে। পুলিশ তাঁকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় দায়ের করা শাহরাস্তি থানার একটি মামলার তদন্তে মঞ্জুর হোসেনের নাম সন্দেহভাজন আসামি হিসেবে উঠে আসে। ওই মামলার এফআইআর নম্বর ৩৩, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬। একই তারিখে মামলাটির জিআর নম্বর ৩১৬ নথিভুক্ত করা হয়। মামলার এজাহারে সময় উল্লেখ রয়েছে ভোর ৪টা ৫০ মিনিট।
পরে গোপন তথ্য ও তদন্তের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় মঞ্জুর হোসেনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত