হঠাৎ দেখা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান ও মানবিক কর্মী বাবু ভাই একই ফ্রেমে
নীলফামারীর ডিমলায় হঠাৎ করেই দেখা হয়ে গেল দুই পরিচিত মুখের। একদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান, অন্যদিকে মানবিক কর্মী হিসেবে পরিচিত বাবু ভাই। দুজনকে একই ফ্রেমে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
আজ শনিবার ডিমলা বাজারে ঘুরতে এসে তাদের দেখা হয়। এসময় কুশল বিনিময় ও ছবি তোলেন তারা। স্থানীয়রা জানান, তালেব ভাইজান তার সামাজিক সচেতনতামূলক ভিডিওর জন্য জনপ্রিয়, আর বাবু ভাই দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছেন। দুই ভিন্ন অঙ্গনের দুই জনপ্রিয় মানুষের এই মিলনমেলাকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই।
এ বিষয়ে তালেব ভাইজান বলেন, "বাবু ভাই একজন ভালো মনের মানুষ, তার কাজকে আমি সম্মান করি।"

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত