জনতার অনলাইন প্রেস ক্লাব

ফেসবুকে পরিচয়, ১৭ দিনের সম্পর্ক কক্সবাজার থেকে ফেরার পথে খুন স্কুলছাত্রী তাজমিন।

ফেসবুকে পরিচয়, ১৭ দিনের সম্পর্ক কক্সবাজার থেকে ফেরার পথে খুন স্কুলছাত্রী তাজমিন।

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) মাত্র ১৭ দিনের এই সম্পর্কের পর রাজুর সঙ্গে কক্সবাজারে যায় সে।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাতে কক্সবাজার থেকে বাসে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। পরে চালক সুমন মিয়া (৩৫) তাকে ধর্ষণের পর হত্যা করেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় গ্রেপ্তার সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পরদিন বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়।

মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন তার মা। তবে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাজমিনের সঙ্গে কক্সবাজার যাওয়া যুবক বা অন্য কারও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি।

তাজমিনের মৃত্যু কিশোরীদের অনলাইন নিরাপত্তা, অভিভাবকদের সঙ্গে সন্তানের যোগাযোগ এবং অপরাধ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফেসবুকে পরিচয়, ১৭ দিনের সম্পর্ক কক্সবাজার থেকে ফেরার পথে খুন স্কুলছাত্রী তাজমিন।

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) মাত্র ১৭ দিনের এই সম্পর্কের পর রাজুর সঙ্গে কক্সবাজারে যায় সে।পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাতে কক্সবাজার থেকে বাসে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। পরে চালক সুমন মিয়া (৩৫) তাকে ধর্ষণের পর হত্যা করেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় গ্রেপ্তার সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।পরদিন বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়।মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন তার মা। তবে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাজমিনের সঙ্গে কক্সবাজার যাওয়া যুবক বা অন্য কারও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি।তাজমিনের মৃত্যু কিশোরীদের অনলাইন নিরাপত্তা, অভিভাবকদের সঙ্গে সন্তানের যোগাযোগ এবং অপরাধ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেসবুকে পরিচয়, ১৭ দিনের সম্পর্ক কক্সবাজার থেকে ফেরার পথে খুন স্কুলছাত্রী তাজমিন।
0:00 0:00
1.0x