শেরপুরে পূর্ব শত্রু তার জেনে পি টি য়ে আ*হ*ত করে, হাসপাতালে ফেলে পালালো অভিযুক্তরা---
বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণের ভয়ে দুই দিন ঘরছাড়া থাকার পর বাড়ি ফেরার পথে মাসুদ পারমানিক (৪১) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার পর হামলাকারীরা আহত মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়ে কেটে পড়ে। সোমবার সকালে এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নান্দুরা গ্রামের মজিদ মোড় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মাসুদ পারমানিক ওই এলাকার ওয়াজেদ আলী পারমানিকের ছেলে।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিশালপুর ইউনিয়নের ভাদার গ্রামের এক ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে মাসুদের বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি প্রতিপক্ষের পক্ষে দখল করে দিতে নান্দুরা গ্রামের ফজলু (৫০), তাঁর ছেলে মনির (২৫) ও নজরুল ইসলাম (৪৫)-সহ কয়েকজন মাসুদকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গত দুই দিন ধরে আসামিরা তাঁর বাড়িও ঘেরাও করে রাখে। প্রাণভয়ে দুই দিন আত্মগোপনে থাকার পর গতকাল সন্ধ্যায় মাসুদ বাড়ি ফিরছিলেন। মজিদ মোড় বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে হামলাকারীরাই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করার ভান করে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানায় অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত