জনতার অনলাইন প্রেস ক্লাব

দিনাজপুর সদর ১নং ইউপি অন্তরগত ১নং ওয়ার্ডের নশিপুর বানপাড়া যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ: ১২০টি পরিবারের দুর্ভোগ

দিনাজপুর সদর ১নং ইউপি অন্তরগত ১নং ওয়ার্ডের নশিপুর বানপাড়া যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ: ১২০টি পরিবারের দুর্ভোগ


দিনাজপুর কোতয়ালী থানার অন্তর্গত নশিপুর বানপাড়া এলাকায় বংশপরম্পরায় ব্যবহৃত একটি  রাস্তায় অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি এবং স্থানীয় বাসিন্দাদের মারধর ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে শ্রী চিত্র মোহন রায় (৪৪) নামে এক ব্যক্তি বাদী হয়ে একই এলাকার তিনজনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।


অভিযুক্তরা হলেন—নশিপুর বানপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী দীপক চন্দ্র রায় (৪৩), তার স্ত্রী শেফালী রানী রায় (৩৮) এবং মেয়ে শীলা রানী রায় (২২)।


অভিযোগ সূত্রে জানা যায়, নশিপুর বানপাড়া এলাকার প্রায় ১২০টি পরিবারের সদস্যরা বিগত ৫০–৬০ বছর ধরে উক্ত সরকারি রাস্তাটি দিয়ে যাতায়াত করে আসছেন। কিন্তু সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা রাস্তাটিকে নিজেদের জায়গা দাবি করে গবাদিপশু বেঁধে রেখে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করা শুরু করে। পরবর্তীতে প্রায় ১৫–১৬ দিন পূর্বে তারা রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণ করে সম্পূর্ণ রাস্তাটি অবরুদ্ধ করে দেয়। এর ফলে ওই এলাকায় অটোবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।


রাস্তার অবৈধ বাধা অপসারণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। বাধ্য হয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় স্থানীয় বাসিন্দা শ্রী মহেশ চন্দ্র রায়, শ্রী যুগল চন্দ্র রায়, শ্রী কুলিন চন্দ্র রায়, শ্রী ভারত চন্দ্র রায়, শ্রী নারদ চন্দ্র রায় ও শ্রী অনন্ত চন্দ্র রায়সহ অত্র এলাকার সর্বসাধারণ একত্র হয়ে রাস্তায় স্থাপিত বাঁশের বেড়াটি সরিয়ে দেন।


এতে অভিযুক্তরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এলাকাবাসীকে নিঃসঙ্গ অবস্থায় পেলে গুন্ডাবাহিনী দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। একই সাথে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন করে।


এলাকাবাসীর পক্ষে বাদী চিত্র মোহন রায় জানান, আসামিরা অত্যন্ত প্রভাবশালী ও বেপরোয়া প্রকৃতির। ফলে ভবিষ্যতে তারা আবারো রাস্তায় চলাচলে বাধা সৃষ্টিসহ এলাকাবাসীর ধন-সম্পদ ও জীবনের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


দিনাজপুর সদর ১নং ইউপি অন্তরগত ১নং ওয়ার্ডের নশিপুর বানপাড়া যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ: ১২০টি পরিবারের দুর্ভোগ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
দিনাজপুর কোতয়ালী থানার অন্তর্গত নশিপুর বানপাড়া এলাকায় বংশপরম্পরায় ব্যবহৃত একটি  রাস্তায় অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি এবং স্থানীয় বাসিন্দাদের মারধর ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে শ্রী চিত্র মোহন রায় (৪৪) নামে এক ব্যক্তি বাদী হয়ে একই এলাকার তিনজনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন—নশিপুর বানপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী দীপক চন্দ্র রায় (৪৩), তার স্ত্রী শেফালী রানী রায় (৩৮) এবং মেয়ে শীলা রানী রায় (২২)।অভিযোগ সূত্রে জানা যায়, নশিপুর বানপাড়া এলাকার প্রায় ১২০টি পরিবারের সদস্যরা বিগত ৫০–৬০ বছর ধরে উক্ত সরকারি রাস্তাটি দিয়ে যাতায়াত করে আসছেন। কিন্তু সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা রাস্তাটিকে নিজেদের জায়গা দাবি করে গবাদিপশু বেঁধে রেখে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করা শুরু করে। পরবর্তীতে প্রায় ১৫–১৬ দিন পূর্বে তারা রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণ করে সম্পূর্ণ রাস্তাটি অবরুদ্ধ করে দেয়। এর ফলে ওই এলাকায় অটোবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।রাস্তার অবৈধ বাধা অপসারণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। বাধ্য হয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় স্থানীয় বাসিন্দা শ্রী মহেশ চন্দ্র রায়, শ্রী যুগল চন্দ্র রায়, শ্রী কুলিন চন্দ্র রায়, শ্রী ভারত চন্দ্র রায়, শ্রী নারদ চন্দ্র রায় ও শ্রী অনন্ত চন্দ্র রায়সহ অত্র এলাকার সর্বসাধারণ একত্র হয়ে রাস্তায় স্থাপিত বাঁশের বেড়াটি সরিয়ে দেন।এতে অভিযুক্তরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এলাকাবাসীকে নিঃসঙ্গ অবস্থায় পেলে গুন্ডাবাহিনী দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। একই সাথে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন করে।এলাকাবাসীর পক্ষে বাদী চিত্র মোহন রায় জানান, আসামিরা অত্যন্ত প্রভাবশালী ও বেপরোয়া প্রকৃতির। ফলে ভবিষ্যতে তারা আবারো রাস্তায় চলাচলে বাধা সৃষ্টিসহ এলাকাবাসীর ধন-সম্পদ ও জীবনের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ বাসিন্দারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুর সদর ১নং ইউপি অন্তরগত ১নং ওয়ার্ডের নশিপুর বানপাড়া যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ: ১২০টি পরিবারের দুর্ভোগ
0:00 0:00
1.0x