জনতার অনলাইন প্রেস ক্লাব ।
স্টাফ রিপোর্টার।
রাজনীতির নির্মম সত্য: যাদের আজ হাত ধরে টেনে তুলেছি, তারাই আজ পেটে ছুরি মারছে!
জীবনের দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাবেক ধলিয়া ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ও ফেনী জেলা যুবদলের সভাপতি হিসেবে মানুষের অধিকার এবং ন্যায়বিচারের পক্ষে লড়াই করা আমার দায়িত্ব মনে করেছি।
কিন্তু অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি, অতীতে যাঁদেরকে পরম যত্নে ও ভালোবাসায় হাত ধরে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়েছিলাম, আজ তাঁরাই আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন! চরম অন্যায় ও হয়রানির শিকার হয়ে বারবার দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। থানায় বা প্রশাসনের বিভিন্ন স্তরে আজ নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুভার্গ্যজনক।
একজন ক্ষতিগ্রস্ত ও দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি শুধু বিনীতভাবে ন্যায়বিচার ও সঠিক তদন্ত চাই। অতীতে যাঁরা আমার পরিবার ও আমার ওপর নির্যাতন চালিয়েছে, তাঁদের বিচার যেমন কাম্য, তেমনি এই অন্যায়ের পেছনে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি।
আল্লাহর ওপর ভরসা আছে, সত্য একদিন প্রকাশ পাবেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
নিবেদনে,,
জাকির হোসেন জসিম,

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত