জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপতার।

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপতার।

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

রোববার (১১ অক্টোবর)বিকালে চন্দনাইশ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামুর মো. সাজ্জাদ হোসেন (২৬), দোহাজারী পৌরসভার চাগাচর এলাকার মুহাম্মদ রফিক, মহেশখালীর মো. শহিদুল্লাহ (৪০) এবং চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের আইয়ুব মিয়া (২৬) ও মো. সেলিম (৩০)।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনকে মাদক মামলায়, মুহাম্মদ রফিককে বিদ্যুৎ আইনের তিনটি সিআর পরোয়ানায় এবং শহিদুল্লাহকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আইয়ুব মিয়া ও মো. সেলিমকে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মোবাইল কোর্টের মাধ্যমে আইয়ুব মিয়া ও মো. সেলিমকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপতার।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।রোববার (১১ অক্টোবর)বিকালে চন্দনাইশ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামুর মো. সাজ্জাদ হোসেন (২৬), দোহাজারী পৌরসভার চাগাচর এলাকার মুহাম্মদ রফিক, মহেশখালীর মো. শহিদুল্লাহ (৪০) এবং চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের আইয়ুব মিয়া (২৬) ও মো. সেলিম (৩০)।পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনকে মাদক মামলায়, মুহাম্মদ রফিককে বিদ্যুৎ আইনের তিনটি সিআর পরোয়ানায় এবং শহিদুল্লাহকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আইয়ুব মিয়া ও মো. সেলিমকে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, মোবাইল কোর্টের মাধ্যমে আইয়ুব মিয়া ও মো. সেলিমকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপতার।
0:00 0:00
1.0x