নাশকতা মামলায় বেনাপোলে ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন গ্রেপ্তার, আদালতে প্রেরণ
তারিখ: ১২ অক্টোবর ২০২৬
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় মোঃ সোহাগ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
গ্রেপ্তার সোহাগ হোসেন বেনাপোল পোর্ট থানার বুজতলা গ্রামের আঃ জব্বারের ছেলে। তাঁর মায়ের নাম মোছাঃ ফুলমতি বিবি।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় গ্রেপ্তারের পর সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন জানান, নাশকতা মামলায় সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত