জনতার অনলাইন প্রেস ক্লাব

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

বেনাপোল কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুগ্ম কমিশনারের বিরুদ্ধে। এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান। ঘটনার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে প্রায় চার ঘণ্টা আমদানি পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল।

সোমবার (১২ অক্টোবর) কাস্টমস সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে রোববার (১১ অক্টোবর) এনবিআর চেয়ারম্যানের কাছে দেওয়া লিখিত অভিযোগে কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার-২ শরফুদ্দিন মিঞার বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনেন আরমান।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে দায়িত্ব পালনকালে আরমানকে ডেকে পাঠান যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা। সেখানে একাধিক কাস্টমস ও বন্দর কর্মকর্তার উপস্থিতিতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে তাঁরা পণ্য ছাড়করণ কার্যক্রম বন্ধ রাখেন। এতে প্রায় চার ঘণ্টা আমদানি পণ্য খালাস ব্যাহত হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম পুনরায় শুরু হয়।

কাস্টমস সূত্র জানায়, বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে চার ট্রাক পণ্য ছিল। এর মধ্যে দুই ট্রাক পণ্য বন্দর থেকে বেরিয়ে ঢাকার সদরঘাট এলাকার একটি গুদামে পৌঁছায়। পরে জাতীয় গোয়েন্দা সংস্থার অভিযানে পণ্যগুলো আটক করা হয়। চালানটির ম্যানিফেস্ট নম্বর 60120260030062651। এর সঙ্গে ঢাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান গ্রিন ওয়ে ইন্টারন্যাশনাল এবং যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আবিদ ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট বলে জানা গেছে।

পণ্য বেরিয়ে যাওয়ার খবর পেয়ে ৪১ নম্বর শেডে গিয়ে খোঁজ নেন যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা। ওই শেডে পণ্য তদারকির দায়িত্বে ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান, ট্রাফিক পরিদর্শক মামুনুর রশিদ ও সহকারী শেড ইনচার্জ আশরাফুল আলম। পণ্য বেরিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আরমান ওই সময় অন্য কাজে অন্যত্র ছিলেন বলে জানান।

এদিকে ঘটনার প্রকৃত চিত্র জানতে শেডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনার দাবি জানিয়েছেন একাধিক কর্মকর্তা-কর্মচারী। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ারও দাবি জানান তাঁরা।

অভিযোগ রয়েছে, যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা এর আগেও অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসনিক হয়রানি করেছেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীও তাঁর বিরুদ্ধে পণ্য খালাসে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে গাড়িতে করে কাস্টমস হাউস ত্যাগ করেন।

সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, ৪১ নম্বর শেড থেকে পণ্য খালাস ও এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পণ্য খালাসের নথিপত্র, শুল্কায়ন প্রক্রিয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পণ্য খালাসের প্রক্রিয়া ও কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
বেনাপোল কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুগ্ম কমিশনারের বিরুদ্ধে। এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান। ঘটনার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে প্রায় চার ঘণ্টা আমদানি পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল।সোমবার (১২ অক্টোবর) কাস্টমস সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে রোববার (১১ অক্টোবর) এনবিআর চেয়ারম্যানের কাছে দেওয়া লিখিত অভিযোগে কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার-২ শরফুদ্দিন মিঞার বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনেন আরমান।লিখিত অভিযোগে বলা হয়, গত ৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে দায়িত্ব পালনকালে আরমানকে ডেকে পাঠান যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা। সেখানে একাধিক কাস্টমস ও বন্দর কর্মকর্তার উপস্থিতিতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে তাঁরা পণ্য ছাড়করণ কার্যক্রম বন্ধ রাখেন। এতে প্রায় চার ঘণ্টা আমদানি পণ্য খালাস ব্যাহত হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম পুনরায় শুরু হয়।কাস্টমস সূত্র জানায়, বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে চার ট্রাক পণ্য ছিল। এর মধ্যে দুই ট্রাক পণ্য বন্দর থেকে বেরিয়ে ঢাকার সদরঘাট এলাকার একটি গুদামে পৌঁছায়। পরে জাতীয় গোয়েন্দা সংস্থার অভিযানে পণ্যগুলো আটক করা হয়। চালানটির ম্যানিফেস্ট নম্বর 60120260030062651। এর সঙ্গে ঢাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান গ্রিন ওয়ে ইন্টারন্যাশনাল এবং যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আবিদ ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট বলে জানা গেছে।পণ্য বেরিয়ে যাওয়ার খবর পেয়ে ৪১ নম্বর শেডে গিয়ে খোঁজ নেন যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা। ওই শেডে পণ্য তদারকির দায়িত্বে ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান, ট্রাফিক পরিদর্শক মামুনুর রশিদ ও সহকারী শেড ইনচার্জ আশরাফুল আলম। পণ্য বেরিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আরমান ওই সময় অন্য কাজে অন্যত্র ছিলেন বলে জানান।এদিকে ঘটনার প্রকৃত চিত্র জানতে শেডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনার দাবি জানিয়েছেন একাধিক কর্মকর্তা-কর্মচারী। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ারও দাবি জানান তাঁরা।অভিযোগ রয়েছে, যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা এর আগেও অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসনিক হয়রানি করেছেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীও তাঁর বিরুদ্ধে পণ্য খালাসে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে গাড়িতে করে কাস্টমস হাউস ত্যাগ করেন।সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, ৪১ নম্বর শেড থেকে পণ্য খালাস ও এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পণ্য খালাসের নথিপত্র, শুল্কায়ন প্রক্রিয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় পণ্য খালাসের প্রক্রিয়া ও কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ
0:00 0:00
1.0x