জনতার অনলাইন প্রেস ক্লাব

পীরগাছা উপজেলায় তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু।

পীরগাছা উপজেলায় তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু।

সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা ভুল তথ্য দেওয়া হলে তা যাচাই-বাছাইয়ের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

উপজেলা প্রশাসন হল রুম কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক জানান, পীরগাছা উপজেলার নয়টি ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য মাঠপর্যায়ে কর্মী ও সুপারভাইজার নিয়োজিত থাকবেন। প্রাথমিক পর্যায়ে উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, তাম্বুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং ৫ নম্বর ছাওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, তথ্য সংগ্রহ কার্যক্রমে মাঠপর্যায়ে কর্মী ও সুপারভাইজাররা দায়িত্ব পালন করবেন। সরকারের বিভিন্ন ভাতাভোগীর তথ্য সার্ভারে সংযুক্ত থাকায় তথ্য যাচাইয়ের মাধ্যমে অসংগতি শনাক্ত করা সম্ভব হবে। তাই তথ্য প্রদানকারীদের সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিক হাসান তাহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে অংশ নেয় উপজেলা প্রশাসন।

সঠিক তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পীরগাছা উপজেলায় তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা ভুল তথ্য দেওয়া হলে তা যাচাই-বাছাইয়ের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার (১২ অক্টোবর) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।উপজেলা প্রশাসন হল রুম কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক জানান, পীরগাছা উপজেলার নয়টি ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য মাঠপর্যায়ে কর্মী ও সুপারভাইজার নিয়োজিত থাকবেন। প্রাথমিক পর্যায়ে উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, তাম্বুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং ৫ নম্বর ছাওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে।তিনি আরও জানান, তথ্য সংগ্রহ কার্যক্রমে মাঠপর্যায়ে কর্মী ও সুপারভাইজাররা দায়িত্ব পালন করবেন। সরকারের বিভিন্ন ভাতাভোগীর তথ্য সার্ভারে সংযুক্ত থাকায় তথ্য যাচাইয়ের মাধ্যমে অসংগতি শনাক্ত করা সম্ভব হবে। তাই তথ্য প্রদানকারীদের সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিক হাসান তাহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে অংশ নেয় উপজেলা প্রশাসন।সঠিক তথ্য সংগ্রহ ও স্বচ্ছতা নিশ্চিতের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পীরগাছা উপজেলায় তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু।
0:00 0:00
1.0x